ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মদ খেয়ে আপন বোনকে ধর্ষণচেষ্টা, ছেলেকে খুন করে ডোবায় ফেলে দিলো বাবা-মা

ads

রাতে মদ খেয়ে বাড়িতে ফিরে আপন বোনকে ধর্ষণ চেষ্টা করে মো. হাসান মিয়া নামের ১৭ বছরের এক কিশোর। এ সময় ছেলেকে মারধর করে বাবা-মা। একপর্যায়ে মৃত্যু হলে তাকে ডোবায় ফেলে দেয় পরিবারের সদস্যরা। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।


গত শনিবার সকালে গজারিয়ার হোসেন্দী বাজার এলাকা থেকে হাসান মিয়ার বাবা, মা ও বোনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- নিহত হাসানের বাবা মো. শামীম শিকদার (৪০), মা হাসিনা বেগম (৩৮) ও বোন (১৫)। এর আগে শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাড়ির পাশের ডোবা থেকে হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ।


হত্যা করে মরদেহটি ডোবায় ফেলে দেয়ার ১৭ দিন পর উদ্ধার করা হয়। পচা-দুর্গন্ধের খোঁজ করতে গিয়ে অর্ধগলিত মরদেহের সন্ধান পায় তার স্বজনরা। এরপর পুলিশকে খবর দেয় এলাকাবাসী।


গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন বলেন, নিহত হাসান মিয়া মাদকাসক্ত ছিল। ঘটনার দিন রাতে তার বোনকে জোর করে নিজের রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বোনের চিৎকারে মা, বাবা এসে ছেলেকে মারধর করলে একপর্যায়ে মৃত্যু হয় হাসানের। এরপর মরদেহটি বাড়ির পাশে ডোবায় ফেলে দেয় পরিবারের সদস্যরা। এ ঘটনা প্রত্যক্ষ করে নিহতের ছোট ভাই। তাকে জিজ্ঞাসাবাদ করেই ঘটনার মূল রহস্য জানা গেছে। সে মামলার বাদী। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page